সৌদি আরব যেতে কত বছর বয়স লাগে ২০২৬ (সর্বশেষ আপডেট)
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অভিবাসন এবং বিদেশে কর্মসংস্থান একটি বহুল আলোচিত ও আলোড়ন সৃষ্টিকারী বিষয়। সৌদি আরব দীর্ঘদিন ধরেই কর্মজীবী মানুষের জন্য এক কাঙ্ক্ষিত গন্তব্যস্থল হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই দেশে যেতে আগ্রহীদের সৌদি আরব যেতে কত বছর বয়স লাগে ২০২৬ সম্পর্কে ধারণা রাখা জরুরি।
প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি নাগরিক সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন জীবিকার সন্ধানে, বৈদেশিক মুদ্রা অর্জনের আশায়, এবং পরিবার ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্যে।
তবে সৌদি আরবে কাজের ভিসা পাওয়ার প্রক্রিয়াটি নির্দিষ্ট নিয়মনীতি ও শর্তসাপেক্ষ হয়ে থাকে। সৌদি আরব কাজের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে বয়স একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়লে সৌদি আরব যেতে কত বছর বয়স লাগে ২০২৬ জানতে পারবেন।
সৌদি আরব যেতে কত বছর বয়স লাগে ২০২৬
সৌদি আরবে কাজ করতে চাইলে বয়সসীমা একটি গুরুত্বপূর্ণ শর্ত। দেশটির নিয়ম অনুযায়ী, সাধারণ কাজের ভিসার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। ২১ বছরের কম বয়সীরা কোনো অবস্থাতেই কাজের ভিসা পাবেন না।
নারী গৃহকর্মীদের জন্য বয়সসীমা নির্ধারিত হয়েছে ২৫ থেকে ৪৫ বছর, যা বিশ্বব্যাপী সব দেশের জন্য প্রযোজ্য। এই বয়সসীমার বাইরে থাকলে ভিসা আবেদন সম্ভব নয়। সুপার মার্কেট বা রিটেইল সেক্টরে কাজের জন্য বয়সসীমা ২১ থেকে ৩৮ বছর। তবে হজ পালনের ক্ষেত্রে বয়সের নির্দিষ্ট কোনো সীমা নেই।
সৌদি আরব যেতে কত টাকা লাগে?
সৌদি আরবে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ভ্রমণ করে থাকে। কেউ যাচ্ছে রোজগারের আশায়, কেউবা ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি অনুশীলন; ওমরা ও হজ পালনের উদ্দেশ্যে। তবে সৌদি আরবে পাড়ি জমানোর স্বপ্ন পূরণ করতে হলে সৌদি আরব যেতে কত টাকা লাগে জানতে হবে।
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ সৌদি আরবে যায় শ্রমিক হিসেবে কাজ করতে। নির্মাণ, পরিচ্ছন্নতা, হসপিটালিটি, কৃষি ও গৃহকর্মীর মতো বিভিন্ন পেশায় কাজ করতে চাইলে ‘ওয়ার্ক ভিসা’ প্রয়োজন হয়। এই ভিসা পেতে হলে একজন কর্মপ্রত্যাশীর আনুমানিক খরচ হয় সাড়ে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত।
ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেলে খরচ হয় প্রায় এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা। এই হজ পালনের জন্য খরচ হয় প্রায় ছয় থেকে আট লক্ষ টাকা।
সৌদি আরব যেতে কি কি কাগজপত্র লাগে?
- পাসপোর্ট
- পাসপোর্ট সাইজের ছবি
- ভোটার আইডি কার্ড
- জব অফার লেটার
- কাজের দক্ষতার সার্টিফিকেট
- করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেট (যদি লাগে)
- একাডেমিক সার্টিফিকেট (যদি লাগে)
- কাজের অভিজ্ঞতার প্রমাণ
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট
FAQs
সৌদি আরব যেতে কত সময় লাগে?
বাংলাদেশ থেকে সৌদি আরব বিমানে করে যেতে প্রায় সাত ঘন্টা থেকে আট ঘন্টা সময় লাগে।
বাংলাদেশ টু সৌদি আরব বিমান ভাড়া কত?
বাংলাদেশ টু সৌদি আরব বিমান ভাড়া প্রায় ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা।
সৌদি আরব টাকার মান কত?
সৌদি আরবের ১ রিয়াল সমান বাংলাদেশের প্রায় ৩২ থেকে ৩৩ টাকা।
সৌদি আরবের এম্বাসি কোথায়?
সৌদি আরব এম্বাসি বাংলাদেশের ঢাকার মাদানী এভিনিউতে অবস্থিত।
আরও পড়ুন:

যেকোনো ধরনের তথ্য জানতে টেলিগ্রামে যুক্ত হতে পারেন। ২৪ ঘণ্টা বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে আপডেট পাবেন। ফ্রি ভিসা তথ্য ও সার্ভিস পেতে এখনই লিংকে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন: বিডি ভিসা তথ্য
